× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টুঙ্গিপাড়ায় মধুমতী নদীতে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

টুঙ্গিপাড়া প্রতিনিধি

২৫ আগস্ট ২০২৫, ১৫:১৪ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মধুমতি নদী থেকে এক অজ্ঞাতনামা (৪৮) ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পাটগাতী লঞ্চঘাট এলাকার নদী অংশ থেকে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তা ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, মরদেহের গলায় একটি গামছা প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। ভাসতে ভাসতে তা ঘটনাস্থলে এসে পৌঁছায়। নিহতের পরিচয় শনাক্তে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.