× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

নাটোর প্রতিনিধি

২৫ আগস্ট ২০২৫, ১৭:৩৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনার মধ্যে দিয়ে নাটোরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করেছে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।

সোমবার (২৫ আগস্ট) সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করে। র‌্যালিটি পুলিশ সুপারের কার্যালয় প্রদক্ষিন করে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন এর সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা।

সিভিল সার্জন ডা. মোক্তাদির আরেফিন এর সভাপতিত্বে মাতৃদুগ্ধ নিয়ে আলোচনা করেন নাটোর সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. সুমনা সরকার।

এসময় বক্তব্য রাখেন, নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা আক্তার নেলী, উপসহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন সরকারসহ কর্মকর্তাবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.