× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী

২৮ আগস্ট ২০২৫, ১৯:০৩ পিএম

নীলফামারীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটে সৈয়দপুর উপজেলার ওয়াপদা মোড় সংলগ্ন মহাসড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন-মোঃ পলাশ মিয়া (৩৫), পিতা- মোঃ শুক্কুর আলী, কাজীপাড়া, সৈয়দপুর এবং মোঃ ফজলে রাব্বী (২০), পিতা- মোঃ আঃ রশিদ, বানিয়া পাড়া, চাপল, সৈয়দপুর।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের চৌকস দল অভিযান পরিচালনা করে। এ সময় পলাশের দেহ তল্লাশি করে ১০০ পিস এবং ফজলে রাব্বীর কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোট ১১৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

ঘটনার পর সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা (নং-৩১, জিআর-১৮০/২০২৫, তাং-২৮/০৮/২০২৫) রুজু করা হয়েছে।

পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান জানান, “মাদকের 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.