× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভূরুঙ্গামারীতে ভেজাল টিএসপি সার জব্দ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

৩১ আগস্ট ২০২৫, ১৩:৪৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৮৫ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ এবং  ভেজাল সার বিক্রি করার অভিযোগে মেসার্স আল-আদিয়াত ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার সন্ধ্যায় উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার বলেন, গত শনিবার দুপুরে দিকে এক কৃষক অভিযোগ করেন আল-আদিয়াত ট্রেডার্সে ভেজাল টিএসপি সার বিক্রি করা হচ্ছে। অভিযোগ পেয়ে উক্ত প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এসময় সেখানে ৮৫ বস্তা ভেজাল টিএসপি সার পাওয়া যায়। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার। 

স্থানীয়রা কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পয়সা দিয়ে ভেজাল সার কিনে জমিতে দিলে কোনো উপকার না হয়ে বরং ক্ষতি হবে। এছাড়া তারা আরো অভিযোগ করেন খুচরা বাজারে ১০৫০ টাকা বস্তার সার ১৭০০ টাকায় কিনতে হচ্ছে আমাদের।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, ভেজাল টিএসপি সার বিক্রি করার অপরাধে সার ব্যবস্থাপনা আইনে আল-আদিয়াত ট্রেডার্সের মালিক আবু মোতালের (শাহিন)কে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ব্যবসায় প্রতিষ্ঠানি সিলগালা করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে সার বিক্রি করা হচ্ছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.