'সৃজন ও চিন্তার মুক্ত মঞ্চ' স্লোগান নিয়ে গত রোববার বিকালে জাঁকজমকপূর্ণ পরিবেশে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে অনুষ্ঠিত হলো মননধারা বাংলাদেশ এর পথ চলা। সংগঠনের লক্ষ্যকে খুবই যুগোপযোগী উল্লেখ করে রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডা: জাহেদ উর রহমান বলেন, মননধারার লক্ষ্য ও উদ্দেশ্য খুবই সিগনেফিকেন্ট। মুক্তিযুদ্ধ কোনো বিশেষ দলের একক কৃতিত্ব নয় এবং মুক্তিযুদ্ধকে গুরুত্বহীন ভাবার প্রশ্নই ওঠে না। তেমনি সামাজিক ও রাজনৈতিক সৌহার্দ্য পরিবেশ সৃষ্টি না-করলে সবই ব্যর্থ হবে। পাশাপাশি প্রয়োজন ভিন্নমতকে যৌক্তিকভাবে ও শালীন ভাষায় দ্বিমত করা। এই চর্চা ফেনীতে কার্যকর হলে- মননধারার এ লক্ষ্যমুখী পথচলা অন্য এলাকার জন্য দৃষ্টান্ত হয়ে উঠবে।
রাজনৈতিক বিশ্লেষক ও সোশাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার সাইয়েদ আব্দুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থান কারো একক অর্জন নয়। এতে সকল দল-মত ও ছাত্র-জনতার সম্মিলন ঘটেছে। চব্বিশের অভ্যুত্থান পরবর্তী কিছু ব্যক্তি নিজেদের আখের গোছাচ্ছে, যা খুবই দুঃখজনক। আর আগামীতে যারা 'ক্ষমতায়' আসবে না বলে- একে 'দায়িত্বে' আসবে মানসিকতা তৈরি করতে হবে।
মননধারা'র আহবায়ক কবি ও গবেষক শাবিহ মাহমুদের সভাপতিত্বে 'চিত্রে ও কথায় জুলাই অভ্যুত্থান' আয়োজনে সঞ্চালনা করেন মননধারার সদস্য সচিব লেখক ও শিক্ষক রাকিব উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ কাজী ইব্রাহিম। পরে জাতীয় সংগীত উপস্থাপন করে শিল্পীরা। আহবায়ক শাবিহ মাহমুদের স্বাগত বক্তব্যের পর সংগঠনের সদস্যদের মঞ্চে পরিচিত করা হয়। এর আগে মঞ্চের এলইডি স্ক্রিনে প্রদর্শিত হয় জুলাই অভ্যুত্থান নিয়ে তৈরি তথ্যচিত্র। মঞ্চের আঙিনায় তখন শোভা পাচ্ছিলো ফেনীর জুলাই যুদ্ধে শহীদদের প্রতিকৃতি।
আলোচনা সভায় ফেনীর জুলাই যোদ্ধা, জুলাই শহীদের মা, আহতের অভিভাবক, সামাজিক -সাংস্কৃতিক - রাজনৈতিক -পেশাজীবী ও সাংবাদিকসহ প্রায় পাঁচশ দর্শক অংশগ্রহণ করেন। মূল অতিথির আগে জুলাই অভ্যুত্থান নিয়ে কথা বলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী, ফেনী জেলা বিএনপি'র সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের সাবেক আমির এ কে এম শামছুদ্দিন, ইসলামী আন্দোলন ফেনী জেলার সেক্রেটারি একরামুল হক ভূঁইয়া, হেফাজতে ইসলাম ফেনীর সেক্রেটারি মাওলানা ওমর ফারুক,
শর্শদি দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা ইসমাইল হায়দার, ডা: সোহরাব হোসেন তানভীর, সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক আসাদুজ্জামান দারা, জুলাই আহত যোদ্ধার পিতা নঈম উল্লাহ চৌধুরী বরাত, জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিন আমান, জুলাই শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবনের মা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
