× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপির সদস্য নবায়ন উদ্বোধন

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী

০১ সেপ্টেম্বর ২০২৫, ২০:০০ পিএম । আপডেটঃ ০১ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৬ পিএম

ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন (ভিপি জয়নাল) বলেন, ফ্যাসিবাদের কেউ যেন বিএনপির সদস্য ফরম পূরণ করে দলে অনুপ্রবেশ করতে না পারে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। যদি বিএনপির স্থানীয় কেউ অনুপ্রবেশে সহযোগিতা করেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

রবিবার (৩১ আগস্ট) বিকেলে শহরের বারাহীপুর এলাকার তিন রাস্তার মোড়ে অনুষ্ঠিত ফেনী জেলা  ও সংসদীয় আসন ভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে হলে এখন থেকে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, বিগত সরকারের অত্যাচারে যে বাংলা ধ্বংস হয়ে গেছে এটাকে পুনর্গঠন করতে হলে বিএনপির ক্ষমতায় আসা অত্যন্ত প্রয়োজন।

‎এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার।

‎ফেনী পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: সাহাব উদ্দিন ভূঁঞা ও জেলা যুবদলের সদস্য তৌহিদুল ইসলাম আকাশের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এয়াকুব নবী,আনোয়ার হোসেন পাটোয়ারী,সদস্য এডভোকেট পার্থ পাল চৌধুরী,সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল,সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির,পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তপন কর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক খুরশিদ আলম ভূঁইয়া, যুগ্ম আহবায়ক মো: জাহিদুল আলম (ভিপি জাহিদ)।

‎শেষে উপস্থিত অতিথিবৃন্দ সদস্য নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.