× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাতীবান্ধায় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মো. শাহীন আলম (হাতীবান্ধা) লালমনিরহাট

০১ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৫ পিএম । আপডেটঃ ০১ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

লালমনিরহাটের হাতীবান্ধায় শুরু হয়েছে “ভবানীপুর চ্যাম্পিয়ন ফুটসাল ফুটবল টুর্নামেন্ট”। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভবানীপুর ছেফাতিয়া কামিল মাদ্রাসা মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো: জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ভবানীপুর ছেফাতিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো: মঞ্জুরুল ইসলাম এবং উপাধ্যক্ষ জনাব মো. ফেরদৌস হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টংভাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জনাব মো. আশরাফ আলী (মেম্বার)।

বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্থ পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুটবলকে কেন্দ্র করে স্থানীয় যুবসমাজকে মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ জীবনের প্রতি উদ্বুদ্ধ করার আহ্বান জানান তারা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.