× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজারে ৩ পুলিশ গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি

১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৩ পিএম

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের টহল দলের ওপর গুলি ছুড়েছে স্থানীয় ডাকাত বাহিনীর প্রধান জেল ফেরত আকতারোজ্জামান ডাকাত দলের সদস্যরা।

মহেশখালী থানার এএসআই সেলিম ও কনস্টেবল সোহেলসহ ৩ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। বুধবার রাত ১ টার সময় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আফজলিয়া পাড়া কোহেলিয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, একদল অপরাধীরা সড়কে বসে অপরাধ কর্মকাণ্ডের পরিকল্পনা করেছিলো।

তাদের এসময় ধাওয়া করলে অপরাধীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে তিন পুলিশ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এদের মধ্যে ২ পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, ঘটনার পর ভোর রাত থেকে সকাল পর্যন্ত পুলিশ যৌথ বাহিনীর একাধিক টিম যৌথভাবে নিচ্ছিদ্র অভিযান শুরু করে। অভিযান টের পেয়ে ডাকাত দলের সদস্যরা এলাকা ত্যাগ করে। মহেশখালী থানার ওসি মোহাম্মদ মঞ্জুরুল হক গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার সময় জানান, পুলিশ এলাকায় চিরুনী অভিযান চালিয়েছে। এলাকায় কঠোর নজরদারীর পাশাপাশি অভিযান চালানো হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.