× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুষ্টিয়ায় মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

আরিফ খন্দকার, কুষ্টিয়া

১৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:২১ পিএম

কুষ্টিয়া পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় প্রধান অতিথি ছিলেন মো. মিজানুর রহমান। প্রস্তাবিত কল্যাণমূলক প্রস্তাবসমূহ অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হয় এবং জেলা পুলিশের সকল থানা-ফাঁড়ি, ক্যাম্পসহ কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া কাজের স্বীকৃতিসরূপ  ৯ জনকে পুরস্কার প্রদান করেন। 

সোমবার বেলা ১ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন মো. মিজানুর রহমান। সভায় জেলার অপরাধ নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে আলোচনা হয়। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.