× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সোনাইমুড়ীতে ট্রাকে বাসের ধাক্কা: চালক নিহত, আহত ১২

ফযলে ইলাহী সাব্বির, সোনাইমুড়ী (নোয়াখালী)

১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১২ পিএম । আপডেটঃ ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৩ পিএম

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে বেপরোয়া গতির একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়।  এতে বাসের চালক মোঃ বেলায়েত হোসেন (৪৯) নিহত হয়েছেন। এ সময় বাসের আরো ১২ যাত্রী আহত হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের নাওতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার চৌমুহনী টু কুমিল্লা মহাসড়কের নাওতলা এলাকায় ট্রাকের চাকা পাংচার হওয়ায় দাঁড়িয়ে থাকে। ওই সময় ঢাকা থেকে চৌমুহনী গ্রামী  জোনাকী পরিবহনের একটি বাস দ্রুত গতিতে ট্রাকটি ওভারটেক করে চলে যায়। তখন জোনাকী বাসের পিছনে থাকা একুশে পরিবহনের একটি বাস ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে বাসের চালক বেলায়েত হোসেন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় বজরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

সোনাইমুড়ী ওসি মোরশেদ আলম বলেন, গুরুত্বর আহত অবস্থায় চালককে উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বাসটি উদ্ধার করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.