× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অপপ্রচার, হ্যাকিং বিরুদ্ধে মানববন্ধন

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা

১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৮ পিএম

পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা এজাহার দায়ের, সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মানহানিকর পোস্ট এবং মিথ্যা মানববন্ধন করার প্রতিবাদে জনৈক লাক সাব্বির ওরফে রাব্বি নামে পাল্টা মানববন্ধন করেছেন গাইবান্ধার কনটেন্ট ক্রিয়েটর আসিব ফয়সাল লেলিন।

তার বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার, ব্লাকমেইল, ফেসবুক হ্যাক ও ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মানববন্ধনের তীব্র প্রতিবাদ জানিয়ে এসব ঘটনার সঠিক তদন্ত এবং আইনগতভাবে ব্যবস্থা গ্রহণের দাবি করে গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেন।

বুধবার দুপুরে  সচেতন গাইবান্ধাবাসীর আয়োজনে জেলা নাট্য সংস্থার সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে আসিব ফয়সাল লেলিন ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলাকার সচেতন নাগরিক মো. বাবলু মিয়া, সেলিম পারভেজ, হৃদয়, সুরুজভানসহ আরো অনেকে। মানববন্ধনে গাইবান্ধার স্থানীয় সচেতন বাসিন্দাসহ স্কুল কলেজের শিক্ষার্থী এবং প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.