× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংড়ায় নির্যাতনের শিকার গৃহবধূ, যৌতুকলোভী স্বামী আটক

সিংড়া (নাটোর) প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নাটোরের সিংড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে কাশিম উদ্দিনকে (৩২) আটক করেছে র‌্যাব-৫। আটক কাশিম উদ্দিন সিংড়া উপজেলার মাঝগ্রাম গোপালপুর গ্রামের মৃত হুসেন আলীর ছেলে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সিংড়া উপজেলার মাঝগ্রাম গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে কাশিমকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, ১৪ বছর আগে ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে কাশিম উদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করতেন কাশিম। গত ১০ সেপ্টেম্বর আবারও যৌতুকের জন্য ওই গৃহবধূকে মারধর করেন তিনি। এ সময় রাজমিস্ত্রির কাজে ব্যবহৃত একটি স্টিলের ধারালো পাট্টা দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করেন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

পরে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতেই অভিযুক্ত কাশিমকে গ্রেপ্তার করা হয়। সিংড়া থানার ওসি মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.