× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাজেকে প্রাণ গেল নারী পর্যটকের

বাঘাইছড়ি প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৫ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে হাউজ পাড়া এলাকায় জীপ গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে পিংক নামে এক নারী পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১২ পর্যটক মারাত্মক ভাবে আহত হয়েছে। 

স্থানীয়রা জানিয়েছেন আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকা জনক। 

বুধবার দুপুর দুই ঘটিকায় পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পরে এই দূর্ঘটনা ঘটে । জানা যায় আহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ।

খবর পেয়ে সেনাবাহিনী বিজিবি পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

পর্যটকদের অভিযোগ ফিটনেস বিহীন যানবাহন ও অদক্ষ চালকদের কারণে বারবার সাজেকে দূর্ঘটনা ঘটে এসব ক্ষতিয়ে দেখে ব্যাবস্থা নেয়ার দাবী করেন।  

সাজেক থানার ওসি কানন সরকার দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তৎক্ষনাৎ সবার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.