× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুন্দরবনের মাছ ধরার সময় ৫ জেলে আটক

সাতক্ষীরা প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৬ পিএম

বন বিভাগ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিন সুন্দরবনে অভিযান চালিয়ে অভয়ারণ্যে মাছ ধারার সময় ৫ জেলেকে আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে নটাবেকী অভয়ারণ্য এলাকার রায়মঙ্গল বাওনে নদীতে থেকে তাদের আটক করা হয়। এসময় জেলেদের নৌকা তল্লাশি করে ৭টি নোঙর, ১টি নৌকাসহ পাঁচ জন জেলেকে আটক করে বন কর্মীরা।

আটক জেলেরা হলেন,  শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও রমজাননগর ইউনিয়ন টেংরাখালী, গোলাখালী ও কালিঞ্চী গ্রামের আজিবর গাজী, রফিকুল সরদার, জাহিদুল ইসলাম, রেজাউল করিম ও দুখে মন্ডল।  

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক বলেন, সুন্দরবনের অভয়ারণ্যে এলাকায় মাছ ধরার সময় পাঁচ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির ২০ কেজি মাছ, নৌকাসহ নোঙর জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে  মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.