× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতীয় মদসহ ২ যুবক আটক

পুলক রায়, নালিতাবাড়ী (শেরপুর)

২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৯ পিএম

ছবি: সংগৃহীত।

শেরপুরের নালিতাবাড়ীতে ৩০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার শিমুলতলা এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, আন্ধারুপাড়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে হাসান আলী (৩২) এবং আব্দুল মজিদের ছেলে রতন মিয়া (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে শিমুলতলা এলাকায় মহাসড়কে অবস্থান নেয় থানা পুলিশ। এসময় সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে প্লাস্টিকের বস্তায় রাখা ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, আটকদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.