× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে পূজামণ্ডপ পরিদর্শন

মো. তুহিন ফয়েজ, মতলব (চাঁদপুর)

০১ অক্টোবর ২০২৫, ১৩:২৮ পিএম

ছবি: সংগৃহীত

চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, বিগত সময়ে দেশে যে পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটেছে, তা দায়ী ছিল আওয়ামী লীগ। কেন পূজামণ্ডপ পাহারা দেব? আমরা সবাই বাংলাদেশি, এ দেশে সবার অধিকার সমান।

দেশের প্রতি দায়িত্ব সবার, সেখানে পূজামণ্ডপ পাহারা দেওয়ার মানসিকতা নয়, বরং আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। আমরা আনন্দ ভাগাভাগি করতে আসব, তবে সতর্ক থাকতে হবে যেন কোনো দুষ্কৃতিকারী এমন কোনো কাজ করতে না পারে যাতে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিত করা হয়। এদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালির বাজারে পুজা মন্ডপ, সাদুল্ল্যাপুর নমকান্দি পুজা মন্ডপ, ছেঙ্গারচর বাজারে শ্রী কালাচান বিগ্রহ মন্দির, গজরা বাজারে পুজা মন্ডপ, নান্দুরকান্দি পুজা মন্ডপ’সহ বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন এবং ভক্তবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.