× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বোলতার কামড়ে শিশুর মৃত্যু

শেখ মিহাদ, নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া)

০১ অক্টোবর ২০২৫, ১৯:০০ পিএম

ছবি: সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিষাক্ত বোলতার কামড়ে শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামের চার বছরের শিশু তামিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বুধবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে স্থানীয়ভাবে পরিচিত (বেঙ্গল) বোলতা তামিমকে কামড়ায়। প্রথমে তাকে স্থানীয় ফার্মেসিতে নেওয়া হয়। পরে অবস্থার অব ন তি হলে দুপুর ২টার দিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে তামিমকে মৃত ঘোষণা করেন।

ডা. মো. সাদ্দাম হোসেন বলেন, এ ধরনের ঘটনায় দেরি না করে সরাসরি হাসপাতালে আনা উচিত। প্রথমেই চিকিৎসা পেলে অনেক সময় রোগীকে বাঁচানো সম্ভব হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.