× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সড়ক দুর্ঘটনায় ইন্সট্রাক্টর নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

০৬ অক্টোবর ২০২৫, ১২:০৮ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শেখপাড়া বাইপাস এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় দিদারুল আলম চৌধুরী (৫২) নিহত হয়েছেন। তিনি সীতাকুণ্ড সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের বাংলা ইন্সট্রাক্টর ছিলেন। গতকাল রোববার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি রাউজান উপজেলায়। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জহুরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.