× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

সিংড়া (নাটোর) প্রতিনিধি

০৬ অক্টোবর ২০২৫, ১৩:৫৬ পিএম

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ নাটোরের সিংড়ায় এস আলম কর্তৃক অবৈধ নিয়োগকৃতদের চাকরিচ্যুত করার দাবিতে মানববন্ধন করেছে। সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় ইসলামী ব্যাংকের সামনে সোমবার সকাল ১০ টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহবায়ক মাওলানা সাদরুল উলা, ফোরামের সদস্য সচিব আব্দুল মুন্নাফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল মমিন, বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী সদস্য পারভেজ আহমেদ, আল আমিন প্রমুখ। এসময় ব্যাংকের গ্রাহক সহ চাকুরী প্রত্যাশীরা অংশ নেন। 

বক্তারা বলেন, মাফিয়া গ্রুপ এস আলম বাংলাদেশের ব্যাংক খাত লুট করে দেশকে দেউলিয়া বানাতে চেয়েছিলো, তার অনেক নমুনা তারা করেছে। ৮ টি ব্যাংক খাত ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এস আলম গ্রুপের বিচার এবং অবৈধ নিয়োগ বাতিল করে অদক্ষ কর্মকর্তাদের ছাটাই করে ব্যাংকের শৃংখলা আনার দাবি জানান গ্রাহকরা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.