× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতীয় মহিষ আটক ২

রেদওয়ান আহমদ, বড়লেখা (মৌলভীবাজার)

০৭ অক্টোবর ২০২৫, ১৯:৫১ পিএম

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত থেকে দুটি ভারতীয় মহিষ আটক করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)। মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেল আনুমানিক ৩ টার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধীনস্থ গান্দাইল বিওপির একটি টহল দল সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়লেখা থানার গান্দাইল খাসিয়া পুঞ্জি এলাকা থেকে মহিষ দুটি আটক করে।

বিজিবি জানায়, আটক করা মহিষগুলোর কোনো মালিক পাওয়া যায়নি। সেগুলো মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। জব্দ করা মহিষগুলোর আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৪০ হাজার টাকা বলে জানা গেছে।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর পরিচালক (অধিনায়ক) লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.