× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রলোভনে কোটি টাকা হাতিয়ে যুবক উধাও

মো. শাহীন আলম, লালমনিরহাট

০৮ অক্টোবর ২০২৫, ১৮:৫৮ পিএম

বড়খাতা ইউনিয়নে বিদেশে পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে যুবক উধাও। ছবি: সংগৃহীত।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে বিদেশে পাঠানোর স্বপ্ন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে উধাও হয়েছেন শিপন নামে এক যুবক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত ৬ অক্টোবর বড়খাতা এলাকার মৃত আব্দুস ছাত্তারের ছেলে আব্দুল আলিম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, পূর্ব সারডুবী গ্রামের মজগার আলীর ছেলে শিপন (২৫), মৃত জাফর আলীর ছেলে মজাদার আলী (৫০), মজগার আলীর স্ত্রী শেফালী বেগম (৪৫) এবং শিপনের স্ত্রী মিম (২৩)।

অভিযোগ সূত্রে জানা গেছে, শিপন দীর্ঘদিন ধরে নিজেকে বিদেশে লোক পাঠানোর একটি এজেন্সির কর্মচারী হিসেবে পরিচয় দিতেন। তিনি মালয়েশিয়া, দুবাই ও সৌদি আরবে চাকরির সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক যুবকের কাছ থেকে দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেন।

স্থানীয় ভুক্তভোগী সোহেল রানা জানান, শিপন তাকে সৌদি আরবে পাঠানোর আশ্বাস দিয়ে বিভিন্নভাবে ৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। প্রথমে ভুয়া কাগজপত্র ও ভিসা প্রসেসিংয়ের নাম করে সময়ক্ষেপণ করলেও পরবর্তীতে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায় এবং সে গা-ঢাকা দেয়। গত নয় মাস ধরে সে গ্রামেও ফেরেনি।সে আমাকে বিদেশে পাঠাবে বলে বড় স্বপ্ন দেখিয়েছিল। সব টাকা দেওয়ার পর দেখি সে উধাও। এখন আমি নিঃস্ব হয়ে গেছি।

অভিযুক্ত শিপন দাবি করেন, “আমি টাকা আমার কোম্পানির বস গোলজারকে দিয়েছি। উনি ফেরত না দিলে আমি কীভাবে দেই। হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী বলেন, “বিষয়টি তদন্তাধীন। অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.