× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৩১ দফা বাস্তবায়নে মতলব উত্তরে উঠান বৈঠক

মো. তুহিন ফয়েজ, মতলব (চাঁদপুর)

০৮ অক্টোবর ২০২৫, ১৯:৩৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মতলব উত্তর উপজেলায় ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী  নির্বাচনে আর কোন ফ্যাসিস্ট সরকার যাতে বাংলাদেশে রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে সে জন্য ধানের শীষে ভোটদিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতেই হবে।

কারন  গত ১৭ বছরে বাংলাদেশের সব সেক্টরকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী ফ্যাসিস্ট সৈরাচার সরকার। বিএনপি ক্ষমতায় না আসলে এদেশের মানুষ আবারো অত্যাচার ও নির্যাতনের শিকার হবে। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ সকল দিক থেকে স্বয়ংসম্পূর্ণ এবং উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সম্ভাব্য প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

বুধবার (৮ অক্টোবর) বিকালে উপজেলার ফতেপুর পচ্শিম ইউনিয়নের মান্দারতলী গ্রামে  মরহুম সলিম উল্লাহ লাবলু মেম্বারের বাড়ীতে ফতেপুর পশ্চিম ইউিনয়ন বিএনপি ও অংগ সহযোগী সংঠনের আয়োজনে বিএনপি নেতা সামছুল হক মাস্টারের সভাপতিত্বে ও  ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াছ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য  মো. আলমগীর সরকার।

আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সহসভাপতি এস এম জাহাঙ্গীর আলম, আব্দুল গণি তপদার, ছাত্রদলের আহবায়ক নুরুল হুদা ফয়েজি, মহিলা দলের সভাপতি ফারজানা সরকারসহ আরো আনেকে। আলোচনা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় এবং মরহুম সলিম উল্লাহ লাবলু মেম্বারসহ সকল কবরবাসীর রুহের আত্মার মাঘফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.