× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টেন্ডার প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি

০৮ অক্টোবর ২০২৫, ২০:৪২ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে দোহাজারী রেলওয়ে স্টেশন মাঠ (রাশিয়ার ফিল্ড) কে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসায়ীদের হাতে তুলে দেয়ার প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌর সদরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

৮ অক্টোবর (বুধবার) বিকেলে এ মানববন্ধনে রাজনৈতিক সংগঠন- বিএনপি, এলডিপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ব্যবসায়ী সমিতি, দোহাজারী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে অংশ নেন।

সমাবেশে বক্তাগণ বলেন, রাশিয়ার ফিল্ট বিগত সময়ে প্রতিদিন সকালে উম্মুত বাজার, খেলাধুলা, চিত্ত বিনোদন, ধর্মীয় ও দলীয় সভা-সমাবেশ এবং জানাজার মাঠ হিসেবে বিনা বাঁধায় ব্যনহার হয়ে আসছে। বাংলাদেশ রেলওয়ে হঠাৎ করে উক্ত উম্মুক্ত মাঠকে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে লিজ দেয়ার মাধ্যমে পায়তারা শুরু করেছে। এ ধরনের প্রক্রিয়া এলাকাবাসী কোনভাবে মেনে নিবে না।

রেলওয়ে কর্তৃপক্ষ টেন্ডার প্রক্রিয়া বাতিল না করলে এলাকাবাসী আরো বড় ধরনের কর্মসূচী দেয়ার হুশিয়ারী উচ্চারণ করেন। সাংবাদিক এসএম নাসির উদ্দীন বাবলুর সভাপতিত্বে ও জাবের বিন রহমান আরজুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন এলডিপি নেতা লেয়াকত আলী, মো. জামাল উদ্দীন, জামায়াত নেতা জমির আদনান, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, ইসলামী ফ্রন্ট নেতা মো. কলিম উদ্দীন, ব্যবসায়ী নেতা মো. নাজিম উদ্দীন, মহিম বাদশা, আনোয়ার হোসেন প্রমুখ ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.