× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারসাম্যহীন এক বৃদ্ধের পাশে পৌর যুবদল

রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি

১২ অক্টোবর ২০২৫, ১৩:৫৫ পিএম

রামগড় পৌর যুবদলের উদ্যোগে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধকে গত কিছুদিন আগে সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল চিকিৎসা করানোর জন্য। গতকাল শনিবার বিকালে আবারও পৌর যুবদল ও সহযোদ্ধারা তাকে দেখতে হাসপাতালে যান। এরপর সেলুন থেকে নাপিত নিয়ে চুল দাড়ি ছোট করা হয়, হাত পায়ের নখ কাটা, গোসল করানো, পায়ের ড্রেসিং করানো এবং সর্বশেষ নতুন জামা কাপড় পড়িয়ে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেওয়া হয়েছে।

রামগড় পৌর যুবদলের আহ্বায়ক জামাল শামীম বলেন, আশা করি উনি সুস্থ হয়ে উঠবেন, আল্লাহ ভরসা। মানবিক সকল কাজে পৌর যুবদল সর্বদা প্রস্তুত।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.