× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্থলমাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত

বান্দরবান প্রতিনিধি

১২ অক্টোবর ২০২৫, ১৪:১২ পিএম । আপডেটঃ ১২ অক্টোবর ২০২৫, ১৪:১২ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নায়েক আকতার হোসেন(৪৫) এক বিজিবি সদস্য ডান পায়ের গোড়ালি উড়ে গেছে। ঘুমধুম সীমান্তের পেয়ারা বুনিয়া ৪১নং পিলারের কাছাকাছি এলাকায় আজ রোববার (১২ অক্টোবর) সকালে মাইন বিস্ফোরণ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি নায়েক আকতার হোসেন (৪৫), সে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ রেজুআমতলী বিওপিতে কর্মত ছিলেন।

স্থানীয় ও সীমান্তবর্তী গণমাধ্যম সুত্রে জানা যায়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ রেজুআমতলী বিওপি প্রস্তাবিত টিওবির স্থান পেয়ারা বুনিয়া এলাকায় টহল চালাচ্ছিলেন। সেসময় বিজিবি এক সদস্যের স্থলমাইনে পড়লে ডান পেয়ের গোড়ালি উড়ে যায়। পরে আহত অবস্থায় বিজিবি সদস্যকে উদ্ধার করে রামু সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। 

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজাহারুল ইসলাম চৌধুরী  বলেন, ঘুমধুম সীমান্তে বিজিবির এক সদস্য স্থলমাইন বিস্ফোরণ কবলে পড়ে আহত হওয়ার খবর পেয়েছি। তবে তার সম্পূর্ণ পরিচয় এখনো পর্যন্ত পাইনি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.