× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম

১২ অক্টোবর ২০২৫, ১৪:৩৫ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ পিস ইস্কাপসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রোববার কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।  

পুলিশ জানায়, গতকাল শনিবার (১১ অক্টোবর) রাত পৌনে ১২ টার দিকে ডিউটিরত পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক কারবারি খোকন মিয়ার বাড়িতে মাদক রয়েছে। তাৎক্ষণিক পুলিশের চৌকস টিম  বাড়িতে হানা দিয়ে ২২ বোতল ইস্কাপসহ মাদক ব্যবসার সাথে জড়িত স্বামী- স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। 

গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রী হলেন- উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর এলাকার খোকন মিয়া ও তার স্ত্রী মোমেনা বেগম। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.