× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অপারেশনের জন্য ঘটনাস্থলে সার্চিং টিম পাঠানো হয়েছে

ডেস্ক রিপোর্ট।

১৪ অক্টোবর ২০২৫, ১৭:০০ পিএম

ছবি: সংগৃহীত।

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুনে এখন পর্যন্ত ৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় আরও বেশ কয়েকজন দগ্ধ অবস্থায় রয়েছেন।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানান, এখন পর্যন্ত আগুনের ঘটনায় নয়জন নিহত হয়েছেন। সদর দপ্তর থেকে একটি সার্চিং টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে সার্চ অপারেশনের জন্য। এই মুহূর্তে আমাদের কাছে এর চেয়ে বেশি তথ্য নেই। পরবর্তীসময়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসে আগুন লাগার খবর পৌঁছায়। সংবাদ পাওয়ার ১৬ মিনিট পর, বেলা ১১টা ৫৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.