× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সোনারগাঁয়ে যুবতীর লাশ উদ্ধার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

১৫ অক্টোবর ২০২৫, ১৮:৪৮ পিএম

ছবি: সংগৃহীত।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ৪ দিন পর কসটিপ মোড়ানো বস্তায় সায়মা আক্তার মীম (২২) নামের এক যুবতী নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রীজ এলাকা থেকে গত ১৪ অক্টোবর দুপুরে এ লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর পুলিশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।

সূত্র থেকে জানা যায়, নিহত সায়মা আক্তার মীম পাবনা জেলার সুজানগর থানার দয়াল নগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। সে মোগরাপাড়া আম তলা এলাকার ফিরোজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আমতলা ফিরোজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও মোগরাপাড়া চৌরাস্তা কলাপাতা বার্গার এর কর্মী সাময়া আক্তার মীম গত শুক্রবার সকাল ১০টা থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর বিভিন্ন স্থানে সন্ধান করে না পেয়ে গত মঙ্গলবার সকালে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। বিকেল ৪ টার দিকে মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রীজ এলাকায় ঝোপের মধ্যে বড় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগটি পানি থেকে তুললে সেখানে কালো পলিথিনে মোড়ানো কসটেপ প্যাচানো হাত,পা বাধা লাশ বের হয়ে আসে। পরে নিখোঁজ সাময়ার মামা খোকন শেখ সাগর লাশের পরিচয় নিশ্চিত করেন। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত সায়মার মামা খোকন শেখ সাগর জানান, তার ভাগ্নি কুমিল্লার রায়হান নামের এক যুবকের সঙ্গে দু’বছর আগে প্রেমের সম্পর্ক করে বিয়ে করে। এ বিয়ে উভয় পরিবার মেনে না নেওয়ায় তারা বাসা বাড়া নিয়ে বসবাস করে।

তার দাবি, স্বামী রায়হান তার ভাগ্নিকে শ্বাসরোধে হত্যার পর ব্যাগ ভর্তি করে লাশ ফেলে যায়। তার স্বামীকে গ্রেপ্তার করলেই হত্যাকান্ডের রহস্য উদঘাটন হবে।

সোনারগাঁ থানার পরিদর্শক মো. রাশেদুল হাসান খাঁন বলেন, কসটেপে মোড়ানো ব্যাগ থেকে নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.