× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিশু হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার(কক্সবাজার)

২১ অক্টোবর ২০২৫, ১৪:৪৪ পিএম

কক্সবাজারের রামুতে নয় বছর আগে দুই শিশুকে অপহরণ করে হত্যার সেই হৃদয়বিদারক ঘটনার রায় অবশেষে এসেছে। আদালত এ মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং তিন নারীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান গণি মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জাহাঙ্গীর আলম, আবদু শুক্কুর, আলমগীর হোসেন বুলু, মিজানুর রহমান ও শহীদুল্লাহ। আর যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- আবদুল মজিদ বদাইয়া, ফাতেমা খাতুন, রাশেদা খাতুন ও লায়লা বেগম। প্রধান আসামি জাহাঙ্গীর আলম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক। তবে অভিযোগ থেকে মোকারমা সুলতানা পুতু নামের এক তরুণীকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৭ জানুয়ারি বড়বিল এলাকায় দোকান কর্মচারী মো. ফোরকানের দুই ছেলে- হাসান শাকিল (১০) ও হোসেন কাজল (৮) কে পাখির ছানা দেওয়ার প্রলোভনে ডেকে নিয়ে যায় জাহাঙ্গীর আলমের নেতৃত্বাধীন চক্রটি।

পরে মুক্তিপণ দাবি করে ব্যর্থ হয়ে তারা দুই শিশুকে হত্যা করে খালের পাশে ফেলে রাখে। দীর্ঘ নয় বছর ধরে বিচার প্রক্রিয়া শেষে আজ আদালত রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মীর মোশারফ হোসেন টিটু বলেন, এই মামলার প্রতিটি সাক্ষ্য ও প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়। আদালত আসামিদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত পেয়েছেন। আমরা রায়ে সন্তুষ্ট।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.