× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পানিতে ডুবে শিশুর মৃত্যু

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২৫, ১৪:২৩ পিএম

মাদারীপুরের কালকিনিতে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আরাফাত নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। কালকিনি পৌরসভার ৪ নং ওয়ার্ডের নয়াচর এলাকায় গতকাল শনিবার (২৫ অক্টোবর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। শিশু আরাফাত মাদারীপুর সদর উপজেলার মাদ্রা এলাকার জসিম হাওলাদারের ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত আরাফাত তার বাবা মায়ের সাথে ঢাকায় থাকতো।সে গত দুইদিন আগে কালকিনিতে তার খালার বাড়ি বেড়াতে আসে। গতকাল শনিবার দুপুরে বাড়ির সামনের খালের উপর থাকা সাঁকো পাড় হতে গিয়ে হঠাৎ পানিতে পড়ে ডুবে যায় আরাফাত। পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে খালের পানি থেকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে আত্মীয়স্বজনেরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইভা জানান,‘‘হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।”


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.