× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাটিরাঙ্গায় সেনা অভিযানে চোলাই মদ উদ্ধার

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

২৮ অক্টোবর ২০২৫, ১৭:০২ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে  মাটিরাঙ্গা সেনা জোনের অন্তর্গত ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি বিশেষ দল মাটিরাঙ্গা আরপি গেইট চেকপোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস থেকে ৫ ক্যারেট (মোট ১০০ প্যাকেট) দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

অভিযানে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।

মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহীম আধহাম জানান, উদ্ধারকৃত অবৈধ চোলাই মদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, “এই অভিযান সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দৃঢ় মনোবলের প্রতিফলন, যা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.