× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চকরিয়ায় ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

মো. কামাল উদ্দিন, চকরিয়া (কক্সবাজার)

০৫ নভেম্বর ২০২৫, ১৯:১৮ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ১টি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা।

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ছায়রাখালীর ছিড়াপাহাড়স্থ এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তুলাতুলি গ্রামের মো. আমিনের ছেলে মোহাম্মদ শফি (৪৩), একই ইউনিয়নের কাগজিখোলা গ্রামের মৃত ফজল করিমের ছেলে আমির হোসাইন (৫৪) এবং গর্জনিয়া ইউনিয়নের আলী হোসাইনের ছেলে রফিক উল্লাহ (২৯)।

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, তারা মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি দিয়ে প্রশাসনের নজর এড়িয়ে ইয়াবা চট্টগ্রামে পাচারের উদ্দেশ্যে চকরিয়ায় পৌঁছে। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ দুটি দলে বিভক্ত হয়ে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের চকরিয়া আদালতে পাঠানো হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.