× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার

আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :

২৪ জানুয়ারি ২০২৬, ১২:১০ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাইবান্ধা জেলার তিনজন ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


বহিষ্কৃত নেতারা হলেন— গাইবান্ধা জেলা শাখার অধীন সাঘাটা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহিদ ইকবাল সাইফুল, সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল এবং ফুলছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসিফ সাজ্জাদ সরকার ছোটন।


এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ২৩ জানুয়ারি এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন। একই সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও নিয়মনীতি রক্ষায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এ ধরনের সিদ্ধান্ত গ্রহণে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।


বহিষ্কার সংক্রান্ত এ সিদ্ধান্ত সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বার্তার মাধ্যমে গণমাধ্যমে জানানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.