× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধার পিছিয়ে থাকা জনপদকে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এগিয়ে নিতে চান জামায়াত প্রার্থী

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা:

২৪ জানুয়ারি ২০২৬, ১২:১৪ পিএম

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার-প্রচারণার প্রথমদিন থেকেই ভোটের মাঠে সরব জামায়াতে ইসলামীর প্রার্থী ও কর্মী সমর্থকরা। এসময় তিনি পিছিয়ে থাকা জনপদ গাইবান্ধায় ইপিজেড স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নসহ এই জনপদকে এগিয়ে নিতে বিভিন্ন প্রতিশ্রতি দেন।


গ্রাম থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকায় দাড়িপাল্লা প্রতিকের প্রচারণা শুরু করেছেন তারা। ২২ জানুয়ারি বৃহস্পতিবার শহরের ডিবি রোডে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে দাড়িপাল্লার লিফলেট বিতরণ করেন গাইবান্ধা সদর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. আব্দুল করিম।


নেতাকর্মীদেরকে সাথে নিয়ে শহরের ১ নং রেলগেট, হকার্স মার্কেট, ফকিরপাড়াসহ বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে দাড়িপাল্লা প্রতিকে ভোট প্রার্থনা করেন সদর ২ আসনের জামায়াত মনোনীত এই প্রার্থী।


গাইবান্ধা সদর ছাড়াও সুন্দরগঞ্জ, পলাশবাড়ি, সাদুল্লাপুর, সাঘাটা, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ আসনে জামায়াত মনোনীত প্রার্থীরা দাড়িপাল্লার প্রতিকের  পক্ষে  প্রচার প্রচারণা শুরু করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.