রংপুরের বদরগঞ্জে নয় বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুদের নাম সিয়াম বাবু ৯। স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।শিশুটির গোপীনাথপুর ইউনিয়নের বুড়ির পুকুর ডাঙ্গাপাড়া গ্রামের গোলাম রব্বানী ছেলে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যাইনি।
নিহত শিশুটির পরিবার জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯ টায় গোপীনাথপুর ইউনিয়নের মুচিরহাট এলাকায় মা সাথী বেগমের সঙ্গে ওয়াজ মাহফিল শুনতে যান শিশুটি। সেখানেই নিখোঁজন শিশুটি। সারারাত ধরে খোজা খুঁজির পর শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে বদরগঞ্জ থানায় এসে সাধারণ ডায়েরি করেন মা সাথী বেগম। দুপুরে বাড়ির পাশে একটি ধান ক্ষেতে শিশুটির লাশ খুঁজে পান পরিবারের লোকজন। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার জানান, গোপীনাথপুর ইউনিয়নে ধানক্ষেত একটি শিশুর লাশ দেখতে পান এলাকাবাসী তারা থানায় খবর দেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।