× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুর-২ আসনে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

বদরগঞ্জ রংপুর প্রতিনিধি

২৪ জানুয়ারি ২০২৬, ১৩:৪৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ আসনের প্রতীক বরাদ্দ পাওয়ার পরেই শুরু হয়েছে প্রচার-প্রচারণা। রংপুর ২ আসনে মোট প্রার্থী রয়েছে পাঁচজন, তাঁরা হলেন জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আনিছুল ইসলাম মণ্ডল (লাঙল), বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরকার (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আশরাফ আলী (হাতপাখা) এবং জেএসডি মনোনীত প্রার্থী আজিজুর রহমান (তারা) মার্কা।


গত বৃহস্পতিবার ২২ জানুয়ারি দুপুরে ২ টায় প্রতীক বরাদ্দের পর বদরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পাড়া-মহল্লা, হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তারা নিজ নিজ প্রার্থীর প্রতীক নিয়ে মিছিল করেন। কোথাও ইজিবাইকে মাইক বসিয়ে প্রচারণা চালানো হচ্ছে। এদিকে শুক্রবার ২৩ জানুয়ারি দুপুরের পর নির্বাচনীয় প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা।


উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রংপুর-২ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৫৭ হাজার ৪৬ জন। বর্তমানে ভোটার সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৬২৫ জন, পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ২৮৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন। ভোটার বেড়েছে ২৩ হাজার ৮৭৫ জন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.