সিলেটের টুকেরবাজারে দুই কিশোরের দ্বন্দ্বের জেরে সংঘর্ষে জড়ালেন পাঁচ গ্রামের মানুষ। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। এক পক্ষে দুই গ্রামের, আরেক পক্ষে তিন গ্রামের মানুষ ছিলেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুইজন কিশোরের বাগবিতণ্ডার জেরে প্রথমে কুমারগাঁও এবং সাহেবের গাঁওয়ের লোকজন সংঘর্ষে জড়ায়। পরে আশপাশের গ্রামের মানুষও এতে যোগ দেয়। এসময় দুপক্ষের ইটের আঘাতে আহত হন বেশ কয়েকজন। প্রায় ঘণ্টাখানেক ধরে সংঘর্ষ চলে।
এসময় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষের সময় দোকানপাটেও ভাঙচুর চালানো হয়।
এ ঘটনায় খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।