× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যৌথ বা‌হিনীর অ‌ভিযা‌ন: মাদক কারবারি গ্রেপ্তার ২

মো. মে‌াস্তা‌ফিজুর রহমান রিপন, নল‌ছি‌টি (ঝালকা‌ঠি) প্রতি‌নি‌ধি

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

ঝালকা‌ঠি জেলার নল‌ছি‌টি‌তে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা, ইয়াবা ট‌্যা‌ব‌লেট, নগদ অর্থ ও দেশীয় অস্ত্রসহ দুইজন মাদক কারবা‌রি‌কে গ্রেফতার করা হয়েছে।


বুধবার (৪ ফেব্রুয়া‌রি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে ‌যৌথবা‌হিনী অনুরাগ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ওই এলাকায় তরমুজ ক্ষেত থে‌কে সোহরাব‌কে আটক করা হয়। পরবর্তী‌তে সোহরা‌বের তথ‌্যম‌তে গিয়াস‌কে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ৬০০ গ্রাম গাঁজা, ৪২ পিচ ইয়াবা ট‌্যাব‌লেট, নগদ ১৭১৯২ টাকা, গাঁজা মাপার বাটখারা, গাঁজা তৈ‌রির সরঞ্জাম, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


আট‌কের সত‌্যতা নি‌শ্চিত ক‌রেন, নল‌ছি‌টি সেনাক‌্যা‌ম্পের ৩ কর্মকর্তা ক‌্যাম্প কমান্ডার তানভীর, সে‌কেন্ড ইন কমান্ড ক‌্যা‌প্টেন সাইয়‌্যার ও লেফট‌্যা‌নেন্ট সৌরভ। তা‌দের সঙ্গীয় ফোর্সসহ দু্ইজন মাদক কারবা‌রি‌কে আটক করা হয়।


আটকরা হলেন পৌরসভার গৌ‌রিপাশা এলাকার সোবাহান আলীর ছে‌লে সোহরাব (৩৫), ও একই এলাকার আনছার ম‌ল্লি‌কের ছে‌লে গিয়াস ম‌ল্লিক (৩৫) 


যৌথ বাহিনী সূত্রে জানা যায়, আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। উদ্ধারকৃত মাদক বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.