× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা:

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৫ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা সদর-২ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে সুজন( সুশাসনের জন্য নাগরিক) জেলা কমিটির আয়োজনে জেলা শহরের পৌর পার্কের বিজয় স্তম্বে এই জনগনের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সুজনের সভাপতি জিয়াউল হক কামালের সভাপতিত্বে সদর আসনের ৭ জন প্রার্থীর মধ্যে ৪ জন সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশ নেন।


তারা হলেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(মার্কসবাদী) মনোনিত কাচিঁ প্রতিকের সংসদ সদস্য প্রার্থী আহসানুল হাবীব সাঈদ, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির কাস্তে প্রতিকের প্রার্থী মিহির ঘোষ, বাংলাদেশ ইসলামী আন্দোলন হাতপাখা প্রতিকের প্রার্থী মোহাম্মদ আব্দুল মাজেদ, জনতার দলের কলম প্রতিকের প্রার্থী শাহেদুর হাসান। 


এ সময় প্রার্থীরা তাদের নিজ নিজ নির্বাচনী ইসতেহার তুলে ধরেন এবং প্রতিকে ভোট চান। এরপর সৎ, যোগ্যতাবান ব্যক্তিকে ভোট প্রদানের লক্ষ্যে সাধারন ভোটারদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়। শেষে উপস্থিত ভোটারদের সদরের নানা রকম সমস্যা নিয়ে প্রশ্ন করেন এবং প্রার্থীরা তার উত্তর দেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.