× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ

রাকিব আলী কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০১ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫জন আহত হয়েছেন।আহতদের স্হানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারি) সকালে উপজেলার ১৩নং খলিসাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়ীয়া বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে পিপুলবাড়ীয়া গ্রামের জামায়াত কর্মী সোহান ও বিএনপি কর্মী নজরুল মালিথার মধ্যে ভোটের প্রচার কেন্দ্রীক কথাকাটাকাটি হয়। পরে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো.আরোজ উল্লাহ ও জামায়াত নেতা শফিউল ইসলামের নেতৃত্বে জামায়াতের ৯০ থেকে ১০০ জন কর্মী পিপুলবাড়ীয়াতে এসে বিএনপি কর্মী নজরুল মালিথা ও লিটন মালিথা উপর অতর্কিত হামলা চালায় এতে তারা দুই জনই আহত  হন। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলে জামায়াতের কর্মী শরিফুলসহ আরো কয়েকজন আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এঘটনায় উপজেলা জামায়াতের ইসলামীর নায়েবে আমীর মো.আরোজ উল্লাহ বলেন, পিপুলবাড়ীয়া গ্রামের আমাদের একজন কর্মীকে প্রোগ্রামে যেতে বাধা দেই একই গ্রামের বিএনপি কর্মী নজরুল মালিথা।পরে আমরা বিষয়টি মিটানোর জন্য ওখানে গেলে উভয় পক্ষের মধ্যে মারামারির সৃষ্টি হয়। এতে দুপক্ষের বেশ কয়েকজন আহত হন।


এবিষয়ে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি'র প্রার্থী উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব রেজা আহামেদ বাচ্চু মোল্লা বলেন, দৌলতপুরে এখন পর্যন্ত ভোটের শান্তিপূর্ণ পরিবেশে বজায় রয়েছে।  কিন্তু জামাত-শিবিরের লোকজন পরিকল্পিতভাবে আইন-শৃঙ্খলা অবনতি ঘটানোর লক্ষ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।  জামাত শিবিরের লোকজন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লিটন সহ বিএনপি কর্মীদের মারধর করার ঘটনার তীব্র নিন্দা জানাই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.