× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজারের ৪ টি আসনেই ধানের শীষের ভূমিধস জয়, রেকর্ড গড়েছে ‘হ্যা‘

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৩ পিএম

হাওর-পাহাড় আর অনিন্দ্য সুন্দর প্রকৃতি বেষ্টিত মৌলভীবাজার জেলার ৪ টি সংসদীয় আসনে কোন অশান্তি ছাড়াই শান্তির আবহে সম্পন্ন হয়েছে দেশের ভাগ্য নির্ধারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনে জেলার ৪টি সংসদীয় আসনের সবকটিতে ভুমিধস বিজয় হয়েছে বিএনপির ধানের শীষের প্রার্থীদের। আর গণভোটের পক্ষে সর্বোচ্চ ভোট পড়েছে হ্যা এর পক্ষে।  

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত জেলার ৪ টি আসনের ৫৫৪ টি ভোট কেন্দ্রে  ভোট গ্রহণ সম্পন্ন হয়। এরপর সন্ধ্যার কিছুটা আগমুহুর্তে কেন্দ্রে কেন্দ্রে ভোট গননা ঘোষণা শেষে ফলাফল ঘোষিত হতে থাকে। সন্ধার দিকে কেন্দ্র গুলো থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একে একে আসতে থাকে এসব ফলাফল। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার পর থেকে  জেলা রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল ভোট কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল ঘোষণা করতে থাকেন। ঘোষিত আংশিক ফলাফলে জেলার চারটি আসনেই ধানের শীষের প্রার্থীরা এগিয়ে থাকেন। এর পর চুড়ান্ত ফলাফলেও ধানের শীষের প্রার্থীরা জয়ী হন। একে উল্লাসিত ও আনন্দিত দলটির নেতাকর্মী ও সমর্থকরা। 

সবশেষ রাত পৌনে ১টার দিকে একে একে সংসদীয় আসনগুলোর চুড়ান্ত ফলাফল ও গণভোটের ফলাফল ঘোষণা শুরু হয়। ঘোষিত ফলাফলে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ১ লক্ষ ৫৬ হাজার ৭শ ৫৭ ভোটে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান। তার নিকঠতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ৭৭ হাজার ৬শ ৩৬ ভোট। প্রদত্ত ভোটের হার ছিলো ৫১.৭১ শতাংশ। মৌলভীবাজার-৩ আসনে হ্যা ভোট পড়েছে ১৩৩৯১৬ না ভোট পড়েছে ৭৮৬৭১। 

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী ১ লক্ষ ৭০ হাজার ৮শ ৭৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকঠতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস এর রিক্সা প্রতীকে মাওলানা শেখ নুরে আলম হামিদী পেয়েছেন ৫০ হাজার ২শ ৪ ভোট। প্রদত্ত ভোটের হার ছিলো ৫৫.৯৬ শতাংশ। মৌলভীবাজার-৪ আসনে হ্যাঁ ভোট ১২৭৪২৮ , না ভোট ১০৭৬৩৩। 

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন আহমদ মিঠু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। মিঠু ধানের শীষ প্রতীকে ৯৭ হাজার ৪৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াত-ইসলামীর মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম (দাঁড়িপাল্লা প্রতীকে) পেয়েছেন ৭৭ হাজার ৬১০ ভোট।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন। ৭৪ হাজার ৬৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. সায়েদ আলী (দাঁড়িপাল্লা প্রতীকে) পেয়েছেন ৫৩ হাজার ৯৭ ভোট।

মৌলভীবাজার জেলায় মোট ভোটার ১৬লাখ ১৪ হাজার ৯৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ২৪ হাজার ৪৫৪ জন। নারী ভোটার ৭ লাখ ৯০ হাজার ৪৭৪ জন। হিজরা রয়েছেন ৮ জন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.