× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতা: নিহত ১

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৫ পিএম

বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় ১ জন নিহতের খবর পাওয়া গেছে। এসময় বিভিন্ন এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের অর্ধশতাধিক কর্মী আহতসহ অফিস বসতবাড়িতে হামলা ভাঙচুর অগ্নি সংযোগ ও ডাকাতির ঘটনার খবর পাওয়া গেছে। নিহত ওসমান সরদার (৩০) বাগেরহাট সদর উপজেলার পার নওয়াপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে। সে বাগেরহাট - সংসদীয় আসনে ঘোড়া মার্কার সমর্থক ছিলেন বলে জানা গেছে। আহতদের অনেকে খুলনা ও বাগেরহাটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


স্থানীয়রা জানান, কচুয়া উপজেলার রাঢ়ীপাড়া ইউনিয়নের আলী হায়দার খানের ছেলে যুবদল নেতা শাহিন খান (৩৮) এর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ১ টায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে সবকিছু ভস্মীভূত হয়ে গেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে স্থানীয়রা বলছে  এটা পরিকল্পিত হতে পারে।


একই রাতে একই উপজেলার আন্ধারমানিক কৃত্তিবাস মৃধার বাড়িতে ছদ্মবেশে ১০ থেকে ১৫ জনের একটি সঙ্গবদ্ধ ডাকাত দল ঘরে প্রবেশ করে ২ টি ফোন সহ বেশকিছু মালামাল নিয়ে যায়। এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। এখনো ২ টি ঘটনায় ১ টিতেও লিখিত অভিযোগ বা মামলা হয়নি।


শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি ও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসমান সরদারসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। নিহত ওসমান সরদার বাগেরহাট সদর উপজেলার পাড় নওয়াপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।


নির্বাচনের দিন ১২ জানুয়ারি রাতে জেলা সদরের বারুইপাড়া বাজারে বিএনপি জামাতের উভয় পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। সেদিন থেকে ওই এলাকায় দুই গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানিয়েছেন যেকোনো সময় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।


শুক্রবার সকালে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিরাজসহ ১০-১২ জন বিএনপির সমর্থকের বাড়ি ভাঙচুর ও লুটপাট এর অভিযোগ পাওয়া গেছে। এসময় নারী ও বৃদ্ধাসহ কয়েকজনকে পিটিয়ে আহত করেছে তারা। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলা নেয়নি পুলিশ।

বাগেরহাট মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুম খান বলেন, মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।


উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। উভয় প্রার্থীকে বড় ব্যবধানে পরাজিত করে আসনটিতে বিজয়ী হন জামায়াত মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ।


শেষ খবর পাওয়া পর্যন্ত সদরের বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া এলাকায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। স্থানীয়রা আহত কয়েকজনকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। খবর পেয়ে ঘট ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। বারুইপাড়া ইউনিয়নের সর্বত্রই বিএনপি - জামাতের মধ্যে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা। অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের দাবী জানিয়েছেন তারা। তাছাড়া ফকিরহাট মোল্লাহাট চিতলমারী মংলা মোড়েলগঞ্জ ও শরণখোলার বিভিন্ন স্থানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.