× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা বার নির্বাচন: পৃথক 'আইনজীবী ঐক্য প্যানেল' দেওয়ার ঘোষণা আইনজীবী অধিকার পরিষদের

মো. আব্দুল্লাহ আল মামুন।

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

​আসন্ন ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার) নির্বাচন ২০২৬-২৭-কে কেন্দ্র করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ। সংগঠনটির ঢাকা বার ইউনিটের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় একটি আলাদা 'আইনজীবী ঐক্য প্যানেল' দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

​আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা জজ কোর্ট সংলগ্ন স্টার কাবাব হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​সভায় সভাপতিত্ব করেন ঢাকা বার ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো: মমিনুল ইসলাম। তিনি বলেন, "৫ই আগস্ট পরবর্তী সময়ে দীর্ঘদিন নির্বাচনবিহীন যে সংস্কৃতি চালু হয়েছে, তা নিরসনে আইনজীবী অধিকার পরিষদ বদ্ধপরিকর। আমরা দ্রুত নির্বাচন দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছি এবং আইনজীবীদের অধিকার আদায়ে একটি শক্তিশালী ঐক্য প্যানেল নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছি।"


​অনুষ্ঠানের সঞ্চালক ও সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান বলেন, "আমরা কয়েক মাস আগেই দ্রুত নির্বাচনের দাবিতে সাধারণ সম্পাদক বরাবর স্মারকলিপি দিয়েছিলাম। বার ও বেঞ্চের মধ্যে কার্যকর সমন্বয় এবং সাধারণ আইনজীবীদের কল্যাণে আমাদের প্যানেল কাজ করে যাবে।"

​মতবিনিময় সভায় গণঅধিকার পরিষদের আইন সম্পাদক অ্যাডভোকেট শেখ শওকত হোসেন আসন্ন নির্বাচনে উক্ত প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, "আইনজীবী অধিকার পরিষদ শুধু আইনজীবীদের অধিকার নিয়ে নয়, বরং দেশে ন্যায়বিচার, আইনের শাসন ও সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।"

​মতবিনিময় সভায় ঢাকা বার ও সুপ্রিম কোর্ট বারের প্রায় অর্ধশত আইনজীবী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— ​অনুষ্ঠানের সঞ্চালক ও সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান, অ্যাডভোকেট সাইদুর রহমান, অ্যাডভোকেট মেহেদী হাসান, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল্লাহ ইউসুফসহ আরও অনেক আইনজীবী নেতৃবৃন্দ।

​বক্তারা দ্রুত নির্বাচনী তফসিল ঘোষণা করে সাধারণ আইনজীবীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য বর্তমান কমিটির প্রতি আহ্বান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.