× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো. আব্দুল্লাহ আল মামুন।

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা–তে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কবিতা আবৃত্তি, রচনা ও ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিশুদের জন্য হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  প্রতিযোগিতা তদারকি করেন উপ-কমিটির সদস্য উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, উপজেলা জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী মো. খালেদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আয়োজক সূত্রে জানা যায়, শিশুদের রচনা প্রতিযোগিতা দুটি বিভাগে অনুষ্ঠিত হয়। কবিতা আবৃত্তি প্রতিযোগিতা তিনটি বিভাগে এবং ক্ষুদ্র নৃ-তাত্ত্ব্বিক জনগোষ্ঠীর শিশুদের জন্য হাতের লেখা প্রতিযোগিতা দুই বিভাগে আয়োজন করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.