বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৯১ সালে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে নরসিংদী থেকে পাঁচটি আসন লাভ করে বিএনপি। এবারের নির্বাচনেও তারেক রহমানের নেতৃত্বে নরসিংদী থেকে পাঁচটি আসনে জয়লাভ করে বিএনপি।
পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীর পলাশে উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ রোববার পলাশ থানা সদর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নতিনি এ কথা বলেন।
বিশেষ অতিতির বক্তৃতায় স্বাস্থ্য মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বলেন, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে একসাথে নিয়ে নতুন নরসিংদী গড়ে তুলবো।
পলাশ উপজেলা বিএনপির সভাপতি আঃ সাত্তারের সভাপতিত্বে ও ঘোরাশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লার পরিচালনায় আরও বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ও নরসিংদী সদরের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ও রায়পুরার সংসূ সদস্য আশরাফ উদ্দীন বকুল, শিবপুরের সংসদ সদস্য মনজুর এলাহী ও খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এড. রোকসানা খন্দকার সহ অন্যরা।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক,যুগ্ন সম্পাদক বাহাউদ্দিন উদ্দিন ভূঁইয়া মিল্টন , পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।