× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এলাকার মুরুব্বিদের সাথে নিয়ে ইউপি চেয়ারম্যান কাজী মিজানের ইফতার মাহফিল

মো: তুহিন ফয়েজ, মতলব চাঁদপুর, প্রতিনিধি

০৯ মার্চ ২০২৬, ১৯:২৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,দৈনিক সংবাদ  সারাবেলা পত্রিকার সম্পাদক মন্ডলির সভাপতি ও মোহনপুর পর্যটনের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান  মোহনপুর ইউনিয়নের মুরুব্বিদের সাথে নিয়ে ইফতার মাহফিলে অংশ নিয়েছেন।

সোমবার( ৮ মার্চ) চাঁদপুরের মতলব উত্তর উপজেলাধীন মোহনপুর ইউনিয়নের তাঁর নিজ বাড়ীতে চেয়ারম্যান কাজী মিজানুর রহমানের  ব্যাক্তিগত আয়োজনে এই ইফতার মাহফিল  ও দোয়া অনুষ্ঠিত হয় ৷

উক্ত ইফতার মাহফিলে এলাকার সর্বস্তরের মুরুব্বিগণ অংশ নেন। তাছাড়া মহিলা নেতৃবৃন্দও অংশ নেন ইফতার মাহফিলে ৷

ইফতার মাহফিলে অংশ নিয়ে  চেয়ারম্যান কাজী মিজানুর রহমান বলেন এলাকার সন্তান হিসেবে আমি আপনাদের সাথে ইফতারে শরীক হতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।

আমি চাইব সুখে দুঃখে অতীতের ন্যায় আপনাদের পাশে থাকতে। সেই সাথে সবার প্রতি আহবান জানাবো, সংযমের মাস হিসেবে রমজানের আদর্শ বুকে ধারণ করে ইবাদত বন্দেগী ও ভাল কাজে সম্পৃক্ত থাকুন। ইসলামের সমপ্রীতি আর সহাবস্থানের নীতি অবলম্বন করে জীবন যাপন করলে মানবজীবনে কোনোরূপ অশান্তি থাকবেনা ইনশাল্লাহ।

আমি সকল কবরবাসীর রুহের আত্মার মাগফেরাত কামনা করি আল্লাহ তাদেরকে জান্নাত বাশি হিসেবে কবুল করুক আমিন ৷

ইফতার পূর্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, হাফেজ মাওলানা মো: আনোয়ার হোসেন ৷

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.