× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

হৃদয় হাসান মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

১০ মার্চ ২০২৬, ১৩:৫১ পিএম

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা-এ র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ-এর আয়োজনে উপজেলা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুমন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান খান, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম এবং মাদারগঞ্জ ফায়ার সার্ভিস-এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর দেলোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, পূর্ব প্রস্তুতি গ্রহণ এবং সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.