ছবি: সংবাদ সারাবেলা।
গত রবিবার (৮ মার্চ) ভোরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে নিজ কর্মস্থলে যাওয়ার জন্য সড়কে যানবাহনের অপেক্ষায় থাকা এক তরুণীকে ফিল্মি কায়দায় সাদা রঙের (ঢাকা মেট্রো -ক-০৩-৯৪৯৪) প্রাইভেট কারে করে জোরপূর্বক অপহরণ করার উদ্দেশ্যে তুলে নেয়ার চেষ্টার অভিযোগ উঠে সাদা রঙের প্রাইভেট কারে থাকা ৩ থেকে ৪ জন যুবকের বিরুদ্ধে।
দেশ-বিদেশে পরিচিত পর্যটন এলাকায় ঘটে যাওয়া এমন ঘটনায় তোলপার সৃষ্টি হয় মৌলভীবাজার সহ গোটা দেশজুড়ে। ভাইরাল হয় ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ। তুলে নেয়ার দৃশ্য সম্বলিত ফুটেজ ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। তৈরি হয় জনমনে অজানা উদ্বেগ, আতঙ্ক। ঘটনার পর নড়চড়ে বসে অইনশৃঙ্খলা বাহিনী। ভিডিও ফুটেজ বিশ্লেষন করে ঘটনা অনুসন্ধান ও জড়িতদের শনাক্তে সাঁড়াশি অভিযানে নামে পুলিশ। এর তিনদিন পর জড়িত ৩ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
বুধধবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে গ্রেফতার ৩ আসামীর বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে জেলা পুলিশ। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, গ্রেফতারকৃত চক্রের সদস্যরা চুরি,ছিনতাই, ডাকাতি ও মাদক সহ নানা অপরাধে জড়িত। তাদের প্রত্যেকের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।
তিনি জানান, গ্রেফতারকৃতরা ভবঘুরে, এরা ওই দিন ভোরে মূলত অপহরণ করে ধর্ষণের উদ্দেশ্যই ওই নারীকে অপহরণের চেষ্টা চালিয়েছে এমনটি পুলিশি অনুসন্ধানে বেড়িয়ে এসেছে।
এর আগের দিন সিলেট শহরের বিভিন্ন এলাকায় পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে ওই আসামীদের গ্রেফতার করে এবং সোবহানীঘাট এলাকার আত্মা কমিউনিটি সেন্টারের ভিতর থেকে জব্দ করা হয় অপহরণ ঘটনায় ব্যবহৃত সাদা রঙের প্রাইভেট কারটিও।
গ্রেফতারকৃতরা হলো, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শ্রীপুর গ্রামের মতছির আলীর ছেলে মোঃ জাকির মিয়া (২৬) , মৌলভীবাজার সদর উপজেলার সৈয়ারপুর এলাকার আব্দুর রহমান এর ছেলে মোঃ কাওছার আহমদ (৩৪), ও মৌলভীবাজার শহরের গুলাবাগ এলাকার নুর মিয়ার ছেলে জসিম মিয়া (৩৬)।
তবে ভিডিও ফুটেজে নারীর সাথে ধ্বস্তাধস্তি ও মুখ চেপে ধরা ওই যুবকের নাম জাহাঙ্গীর। সে এখনো পলাতাক। তার বাবার নাম লাল মিয়া। বাড়ি রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের খাসগাঁও (সুরিখাল) গ্রামে।
ওই যুবকের বিরু'দ্ধে এর আগেও চুরি, ডাকাতির বিভিন্ন অভিযোগ রয়েছে। কিছুদিন আগেও একটি সিএনজি অটোরিকশা চুরির সময় তাকে হাতেনাতে ধরে গণপি'টুনি দিয়েছিল জনতা।
এদিকে ঘটনার পরদিন ৯ মার্চ কমলগঞ্জ থানায় ঘটনার শিকার ফাতেমা পারভেজ নিশি অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। (মামলা নং জিআর-১৯/২৬)
উল্লেখ্য, গত রবিবার ৮ মার্চ ভোরে কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের বাপ্পি এরিকের মেয়ে ও মোঃ মাসুদ পারভেজ এর স্ত্রী ফাতেমা পারভেজ নিশি কর্মস্থলে যাওয়ার জন্য বটতলা বাজারে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। এ সময় একটি সাদা রঙের প্রাইভেট কার বারবার বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। একপর্যায়ে গাড়িতে থাকা কয়েকজন যুবক নিশিকে শ্রীমঙ্গল পৌঁছে দেওয়ার কথা বলে তাদের গাড়িতে ওঠার প্রস্তাব দেয়। কিন্তু তিনি সেই প্রস্তাবে সাড়া দেননি। এর পরই শুরু হয় ধ্বস্তাধস্তি। একপর্যায়ে ওই তরুণীর মুখ চেপে ধরে গাড়িতে তুলে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয় চক্রটি। পরে সেখান থেকে দৌঁড়ে প্রাণ বাচাতে সক্ষম হন নিশি।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
