× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডোমারে মজনু হত্যা মামলায় নারীসহ ৪ আসামি গ্রেফতার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী।

১২ মার্চ ২০২৬, ১৯:৪৩ পিএম

নীলফামারীর ডোমারে চাঞ্চল্যকর মজনু হত্যা মামলায় নারীসহ চারজন আসামিকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—ডোমার পৌর এলাকার ছোট রাউতা ময়দানপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে মতিউর রহমান (২২), মৃত হাচানুর রহমানের ছেলে শাহিন ইসলাম (২০), শাহিন ইসলামের মা সাবিনা আক্তার মমিনা (৪৫) এবং বেলাল হোসেনের স্ত্রী মেরিনা বেগম (৪২)। বৃহস্পতিবার তাদের নীলফামারীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ওই এলাকার আব্দুল মান্নানের পরিবারের সঙ্গে সাবেক কাউন্সিলর বেলাল হোসেনের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার (১১ মার্চ) সকালে আব্দুল মান্নান, মজনু ও বাবুল বিরোধপূর্ণ জমিতে একটি শুকনো গাছ কাটতে গেলে প্রতিপক্ষরা বাধা দেয়।

এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মান্নান, বাবুল ও মজনু গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজনু (৪২) কে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়।

নিহত মজনু ডোমার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ময়দানপাড়া গ্রামের মৃত তফির উদ্দিনের ছেলে।

এ ঘটনায় ওই রাতেই নিহত মজনুর স্ত্রী লিপি বেগম বাদী হয়ে সাবেক কাউন্সিলর বেলাল হোসেনকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ করে ডোমার থানায় একটি হত্যা মামলা (নং-১১) দায়ের করেন।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মামলার এজাহারের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.