পবিত্র রমজান মাস উপলক্ষে চুয়াডাঙ্গায় পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ME1 Brand। চুয়াডাঙ্গা ME1 পরিবার–এর সহযোগিতায় আয়োজিত এ মানবিক কর্মসূচিতে রোজাদার পথচারী, শ্রমজীবী ও সাধারণ মানুষের হাতে ইফতার তুলে দেওয়া হয়।
রমজান মাসের সহমর্মিতা, সংযম ও মানবতার চেতনাকে ধারণ করে এ আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। শহরের বিভিন্ন সড়কে চলাচলকারী রোজাদার পথচারী, শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ME1 Brand শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি সেবা, মানবতা ও ভালোবাসার বার্তা বহনকারী একটি পরিবার। সমাজের মানুষের পাশে দাঁড়ানো এবং রমজানের শিক্ষা বাস্তবে ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।
ইফতার পেয়ে এক পথচারী বলেন, “রোজার সময় অনেকেই কাজের কারণে সময়মতো বাসায় গিয়ে ইফতার করতে পারেন না। এমন সময়ে রাস্তায় ইফতার পেয়ে খুবই ভালো লাগছে। যারা এ উদ্যোগ নিয়েছেন আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।”
অটোরিকশা চালক মো. আলামিন হোসেন বলেন, “সারাদিন রোজা রেখে গাড়ি চালাতে হয়। অনেক সময় ঠিকমতো ইফতার করা সম্ভব হয় না। আজ ইফতার পেয়ে খুবই উপকার হলো।”
স্থানীয়রা বলেন, এ ধরনের উদ্যোগ শুধু ইফতার বিতরণ নয়, বরং সমাজে সৌহার্দ্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি সুন্দর উদাহরণ।
ইফতার বিতরণ কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোছা. তামান্না রিতি, রিজোয়ান, জাহিদ নাভেদ, মো. আমির হামজাসহ প্রমুখ।